Monday, June 15, 2026

রেকর্ড মার্জিনে জেতার ২৪ ঘন্টার মধ্যেই বাঁধ নির্মাণে হাত লাগালেন গোসবার বিধায়ক সুব্রত

Date:

Share post:

রেকর্ড মার্জিনে জয়। কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছেন বিরোধী পক্ষকে। কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই। উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পর দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল প্রার্থী তথা সদ্য নির্বাচিত বিধায়ক সুব্রত মণ্ডল (Subrata Mondal TMC) ইতিহাস রচনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নেমে পড়লেন এলাকার বাঁধ পরিদর্শনে। গোসাবা ব্লকের বালি-১, বালি-২ সহ বিভিন্ন নদীর বাঁধ পরিদর্শন করেন সুব্রতবাবু। এলাকাবাসীর সঙ্গে নিজে হাতে বাঁধ মেরামতিও করলেন গ্রামের ছেলে সুব্রত।

মঙ্গলবারের ফল ঘোষণার পর ২৪ ঘণ্টাও কাটেনি। তারই মধ্যে কথা মত কাজে নেমে পড়লেন এলাকার নতুন বিধায়ক৷ আজ, বুধবার সকালে নদী বাঁধ মেরামতির কাজ খতিয়ে দেখতে হাজির হন গোসাবা ব্লকের বালি-১ ও বালি-২ এলাকায়৷ সেখানে গিয়ে কাজের তদারকি করার পাশাপাশি নিজেও হাতও লাগান। তাঁকে দেখে শুধু খুশি নয়, অবাক এলাকাবাসী। সকলে বলছেন, “যেমন কথা তেমন কাজ”!

উল্লেখ্য, গোসাবায় নদী বাঁধ ভাঙনের সমস্যা দীর্ঘদিনের। বারবার ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে কিংবা ভরা কটালের জলে বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম ভেসে যায়। ফলে নদী বাঁধে ভেঙে বানভাসী হওয়ার আশঙ্কায় থাকেন এলাকার সকলেই। তাই উপনির্বাচনে শাসক দলের প্রার্থী হয়েই প্রচারে তিনি বাঁধ মেরামতিকেই এক নম্বর কাজের তালিকায় রেখেছিলেন। সেই মতো কথাও রাখলেন তিনি। এদিন সকালেই বাঁধ মেরামতির কাজ খতিয়ে দেখতে গোসাবার বিভিন্ন অঞ্চলে যান সুব্রত মণ্ডল৷

আরও পড়ুন- বিধানসভায় মুকুল, ২৬ শে যোগ দেবেন PAC বৈঠকে

 

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...

জেনে নিন সপ্তাহের শুরুতে সোনা-রুপোর দামের হেরফের

আজ সোমবার, সপ্তাহের শুরুতে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...