Monday, June 15, 2026

বিধানসভায় মুকুল, ২৬ শে যোগ দেবেন PAC বৈঠকে

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়লাভ করে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন মুকুল রায়। কিন্তু ফলাফল ঘোষণার কয়েকদিনের মধ্যেই বিজেপি ছাড়েন তিনি। এরপর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় PAC চেয়ারম্যান পদে নিয়োগ করেন মুকুলকে। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। বিজেপির তরফে স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতেও যাওয়া হয়। যদিও স্পিকার স্পষ্ট জানিয়ে দেন, আইনের সমস্ত দিক খতিয়ে দিকেই মুকুল রায়কে তিনি PAC চেয়ারম্যান পদে নিয়োগ করেছেন। যদিও তারপর থেকে সেভাবে বিধানসভা বা PAC বৈঠকে দেখা যায়নি মুকুল রায়কে।

অবশেষে বিধানসভায় এলেন মুকুল রায়। আজ, বুধবার বিধানসভার স্পিকারকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়ে গেলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। আগামী ২৬ নভেম্বর PAC বৈঠক রয়েছে। তিনি সেই বৈঠকে যোগ দেবেন বলেই জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়কে।

জানা গিয়েছে, সম্প্রতি অসুস্থ ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। সেই কথা তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন স্পিকারকে। এক মাসের ছুটি চেয়েছিলেন স্পিকারের কাছ থেকে। ছুটির কারণেই আগের PAC বৈঠকগুলিতে যোগ দিতে পারেননি মুকুল। এবার যোগ দেবেন বৈঠকে।

আরও পড়ুন- উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দিচ্ছে কোটাক এডুকেশন ফাউন্ডেশন, জানুন বিস্তারিত

 

 

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...