Friday, June 26, 2026

জয়ের পরে মদনমোহন মন্দিরে পূজো দিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ

Date:

Share post:

জয়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মদনমোহন মন্দিরে পূজো দিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। বুধবার সপরিবারে আসেন মদনমোহন মন্দিরে৷ সঙ্গে ছিলেন স্ত্রী,a ছেলে, পুত্রবধূ ও নাতি। সকলের সঙ্গে মদনমোহন ঠাকুরকে পুজো দিলেন উদয়ন। এছাড়াও তার সঙ্গী পুজো দেন তৃণমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায়, আব্দুল জলিল আহমেদরা। মন্দিরে পুজো দিয়ে পাশে কালী মায়ের মন্দিরে পূজো দেন তিনি। গতকাল বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন উদয়ন গুহ৷ রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে শুভেচ্ছা জানান উদয়ন গুহকে। বিজেপির জেতা আসন হাতছাড়া হওয়ায় খুশি তৃণমূল কংগ্রেস শিবির। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ মদনমোহন মন্দিরে পূজো দিলেন উদয়ন গুহ পার্থপ্রতিম রায়রা। উদয়ন গুহ বলেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে মদনমোহন মন্দিরে পূজো দেন। তাই তারা সবাই মিলে পূজো দিলেন।

0

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...