Monday, April 6, 2026

জল্পনার অবসান, ভারতীয় দলের কোচ হলেন রাহুল দ্রাবিড়,  টুইট করে জানাল বিসিসিআই

Date:

Share post:

জল্পনার অবসান। ভারতীয় দলের ( Team india) কোচ হলেন রাহুল দ্রাবিড় ( Rahul Dravid)। বুধবার টুইট করে বিরাট কোহলিদের ( virat kohli) নতুন হ‍েডস‍্যারের নাম ঘোষণা করল বিসিসিআই ( Bcci)। বুধবার টি-২০ বিশ্বকাপে ভারত-আফগানিস্তান ম‍্যাচ চলাকালীন টিম ইন্ডিয়ার নতুন কোচের নাম ঘোষণা করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।

বিসিসিআইয়ের  তরফে এদিন বিবৃতিতে জানানো হয়েছে, “সুলক্ষণা নায়েক ও আর পি সিংহর উপদেষ্টা কমিটি বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসাবে নির্বাচিত করেছে। বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সফর থেকে দলের দায়িত্ব নেবেন তিনি।”

 

 

 

 

 

গত ২৬ অক্টোবর ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দেন দ্রাবিড়। তবে দ্রাবিড়ের নাম ঘোষণা করলেও এখনও কোহলিদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ হিসাবে কারও নাম ঘোষণা করেনি বোর্ড।

টি-২০বিশ্বকাপের পরেই ভারতীয় দলের দায়িত্ব ছাড়তে চলেছেন রবি শাস্ত্রী। এদিকে ভরত অরুণ, আর শ্রীধর ও বিক্রম রাঠৌরের কার্যকাল শেষ হচ্ছে। ভারতীয় ক্রিকেটে তাঁদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন:আইসিসির টি-২০ ব‍্যাটারদের তালিকায় শীর্ষে বাবর আজম

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...