Thursday, June 25, 2026

শত্রুর ঘুম ছুটিয়ে এবার ‘স্মার্ট বোমা’ তৈরি করলো ভারত

Date:

Share post:

একদিকে পাক সীমান্তবর্তী জম্মু-কাশ্মীরে(Jammu Kashmir) লাগাতার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পাকিস্তান(Pakistan), অন্যদিকে লাদাখ ও অরুণাচলে চিনের আগ্রাসী মনোভাব। শত্রুপক্ষকে জব্দ করতে এবার আরো এক নয়া মারণাস্ত্র যোগ হলো সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারে। প্রতিপক্ষের বিমান ঘাঁটি গুঁড়িয়ে দিতে স্মার্ট বোমার(smart bomb) সফল পরীক্ষা করল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং ভারতীয় বায়ুসেনা(Air Force)।

সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩ নভেম্বর জয়সলমিরের চন্দন টেস্ট রেঞ্জে ‘স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন’ বা স্মার্ট বোমাটির সফল পরীক্ষা করা হয়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি গাইডেড বোমাটিকে বায়ুসেনার একটি বিমান থেকে ছোঁড়া হয়। প্রত্যাশামতোই নিখুঁতভাবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এর আগেও একাধিকবার বোমাটির কার্যক্ষমতা পরীক্ষা করে দেখেছে ডিআরডিও ও বায়ুসেনা। ডিআরডিও তার বিবৃতিতে জানিয়েছে, এই স্মার্ট বোমাটি প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে সক্ষম। স্যাটেলাইট ও ইলেকট্রো–অপটিক্যাল সেন্সরের মাধ্যমে লক্ষ্যবস্তু খুঁজে বের করে অত্যাধুনিক এই বোমা। ফলে একবার বিমান থেকে ছোঁড়ার পর পাইলট নিজেকে নিরাপদ দূরত্বে নিয়ে যেতে পারবেন। মূলত, শত্রুপক্ষের বিমানঘাঁটির রানওয়ে ধ্বংস করে দিতে এটি ব্যবহার করা হবে। রানওয়ে একবার নষ্ট হয়ে গেলে যুদ্ধের সময় প্রতিপক্ষের যুদ্ধবিমান আকাশে উড়তে পারবে না।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...