Monday, April 6, 2026

দীপাবলিতে দিল্লির ব্যস্ত রাস্তায় অতিসাধারণ মোদি, লাল আলোয় দাঁড়ালো প্রধানমন্ত্রীর গাড়ি

Date:

Share post:

দীপাবলীর(Diwali) আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। প্রতিবছরের মতো এই দিনটি ও সেনাবাহিনীর সঙ্গে কাটাতে জম্মু কাশ্মীর পৌঁছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এ দিন সকালেই রাজৌরি পৌঁছেছেন। তবে দিল্লি থেকে জম্মু কাশ্মীর(Jammu Kashmir) যাওয়ার পথে তিনি যা করলেন তা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। ভিভিআইপি নয়, একেবারে সাধারণ মানুষের মতো দিল্লির ব্যস্ত রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

বৃহস্পতিবার সকালে হঠাৎই কনভয় বের করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একেবারে কম নিরাপত্তা নিয়েই কনভয় এগিয়ে যায় বিমানবন্দরের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে কোনও ভাবেই আটকানো হয়নি ট্র্যাফিক সিগন্যাল। এমনকি কোনও সাধারণ মানুষকেও সমস্যার মধ্যে ফেলা হয়নি। ছোট্ট সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মোদির বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে একাধিক ভ্যান। ট্রাফিক সিগনাল পড়লে আটকে যাচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ি। ব্যস্ত রাস্তায় এভাবে প্রধানমন্ত্রীকে যেতে দেখে চমকে যান অনেকেই। ‌‌

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...