Sunday, April 5, 2026

আলোজ্জ্বল তারাপীঠ মন্দির, সারারাত খোলা মন্দিরের দরজা

Date:

Share post:

দীপান্বিতা কালীপুজোয় তারাপীঠে শ্যামা রূপে রাজ রাজেশ্বরী রূপে পূজিতা তারামা। করোনা আবহে গত বছর পুণ্যার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকলেও এবারে সারারাত খোলা রাখা হবে মন্দির।

বৃহস্পতিবার, সকাল থেকেই ভক্ত সমাগম তারাপীঠের মন্দিরে। ভোরে মা তারাকে অন্যান্য দিনের মতো স্নান করানো হয়েছে। এরপর অষ্টধাতুর মুখাভরন, সোনার অলংকার, মুণ্ডমালা, ফুল, মালা দিয়ে রাজ রাজেশ্বরী রূপে সাজানো হয়েছে। নাটোরের পুরোহিত ও সেবাইত শ্যামাপুজোর শুভক্ষণে পুজোয় বসেন। পুজো শেষে আরতির হয়। তারপর ভোগ নিবেদন। এদিনের ভোগে ছিল পোলাও, খিচুড়ি, পোড়া শোল মাছ, ভাজা মিষ্টি ও পায়েস দেওয়া হয়।

মোমবাতি ও প্রদীপের আলো দিয়ে সাজানো হয়েছে শ্মশান চত্বর। সন্ধে থেকেই ধুপারতি, দীপারতি, বস্ত্রারতির মাধ্যমে দেবীর আরাধনা চলছে। সারারাত ধরেই পুজো চলবে আজ। বিশেষ পুজো উপলক্ষ্যে সারারাত মন্দিরের দরজা খোলা থাকবে।

আরও পড়ুন- ত্রিপুরায় সন্ত্রাস চলছে, তার মধ্যেও পুরভোটে লড়াই করছে তৃণমূল কংগ্রেস: সুবল ভৌমিক

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...