Saturday, June 13, 2026

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, ৫ মহিলাসহ ৬ জনকে পিছে দিল ট্রাক

Date:

Share post:

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটলো হায়দরাবাদের(Hyderabad) অনন্তপুরে। দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা। ঘটনাস্থলেই মৃত্যু(Death) হয়েছে ৬ জনের। এদের মধ্যে ৫ জন মহিলা ও অন্য একজন দিনমজুর। পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ঘাতক গাড়িটি। গাড়িটির সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) অনন্তপুর জেলার পামিডির কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি অটো রিক্সায় বেশ কয়েক জন মহিলা শ্রমিক তুলোর খেতে কাজ করতে যাচ্ছিলেন। ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি ইউ-টার্ন নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অটোটি। সেটিকে পিষে দেয় দ্রুতগতিতে আসা একটি লরি। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটা নিছক দূর্ঘটনা নাকি অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে তার তদন্ত শুরু হয়েছে।

Related articles

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...