Monday, April 6, 2026

বাম নেতার স্মৃতিচারণে সুব্রতর সুসম্পর্কের কথা

Date:

Share post:

বাংলার রাজনীতির বর্ণময় চরিত্র ছিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। ছাত্র রাজনীতি থেকে উত্থান। এরপর সবচেয়ে কম বয়সী বিধায়ক; মন্ত্রী। হয়েছিলেন কলকাতার মেয়র। বাম রাজনীতির একেবারে উল্টো মেরুতে অবস্থান ছিল তাঁর। কিন্তু বাম রাজনীতিবিদদের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক ছিল তাঁর সুব্রত মুখোপাধ্যায় প্রয়াণের পর স্মৃতিচারণে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) বলেন, বঙ্গবাসী কলেজে পড়ার সময় ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ করেন সুব্রত মুখোপাধ্যায়। থাকতেন বজবজে। তাঁর বাবা ছিলেন শিক্ষক। সেই সময় থেকে ওঁনাকে চিনি।

প্রবীণ বাম নেতার কথায়, “যখন মেয়র ছিলেন তখন থেকেই মানুষের সঙ্গে সম্পর্ক রাখতেন। সবার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর।”

সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক ছিল অশোক ভট্টাচার্য, কান্তি গঙ্গোপাধ্যায়, রবীন দেবের মতো বাম নেতাদের। সবারই মুখে সুব্রত মুখোপাধ্যায় ভালো ব্যবহার আর সুসম্পর্ক বজায় রাখার কথা।

আরও পড়ুন- ভূতে খুব ভয় পেতেন সুব্রত মুখোপাধ্যায়! মহাকরনে ভৌতিক ঘটনার সাক্ষীও ছিলেন

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...