Saturday, April 4, 2026

সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে হাউ হাউ করে কাঁদলেন সুব্রত

Date:

Share post:

প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন সুব্রত বক্সী। অস্ফূট স্বরে কিছু বলতে চাইলেও তাঁর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে।

উল্লেখ্য, দীর্ঘ দিন দুই সুব্রত রাজনীতি করেছেন এক মঞ্চে। আবার ভোটে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবেও অবতীর্ণ হয়েছেন। ২০০৬ সালের বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল প্রার্থী সুব্রত বক্সীর দ্বৈরথ দেখা গিয়েছিল। সেই লড়াইয়ে জিতেছিলেন সুব্রত বক্সী।

আরও পড়ুন-ছাত্র আন্দোলন থেকে পরিষদীয় রাজনীতি- হাতে ধরে শিখিয়েছেন সুব্রতদা: আবদুল মান্নান

শুক্রবার রবীন্দ্র সদনে দীর্ঘক্ষণ শায়িত ছিল সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ। তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে অভিনেত্রী এবং সাধারণ মানুষ। সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল। তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন মঠের সন্নাসীরাও। সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী মুনমুন সেন। তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের তরফ থেকে।

এদিন কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটে বিদায় জানানো হয় সুব্রত মুখোপাধ্যায়কে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...