Saturday, April 4, 2026

রবীন্দ্র সদনে সুব্রতকে শেষ শ্রদ্ধা জানালেন রাজনৈতিক নেতা-অভিনেত্রী থেকে সাধারণ মানুষ

Date:

Share post:

রবীন্দ্র সদনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শেষ শ্রদ্ধা জানালেন রাজনৈতিক নেতা থেকে অভিনেত্রী এবং সাধারণ মানুষ। সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল। তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন মঠের সন্নাসীরাও। সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী মুনমুন সেন। তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের তরফ থেকে।

সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন মুনমুন সেন।

এদিন রবীন্দ্র সদনে তাঁর মরদেহর পাশে সবসময়ের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, সুব্রত বক্সী, বিধায়ক তাপস রায়, বিধায়ক দেবাশিস কুমার। এছাড়াও ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: ভাইফোঁটার আগেই চলে গেলেন প্রিয় দাদা, ভেঙে পড়লেন সুব্রতর দুই বোন

দীর্ঘক্ষণ তাঁর মরদেহ শায়িত ছিল রবীন্দ্র সদনে। সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে গিয়েছিলেন বিরোধী দলের নেতারাও। ছিলেন বিজেপি নেতৃত্বরা– দিলীপ ঘোষ, রাহুল সিনহা, নিশীথ প্রমানিক সহ প্রমুখ। সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাম নেতৃত্বরাও। সেখানে গিয়ে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলি, প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রবীন দেব সহ আরও নেতারা। ছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য সহ প্রমুখ নেতা। সর্দার আমজাদ আালি।

রবীন্দ্র সদনে কলকাতার প্রাক্তন শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য। এসেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, ডেরেক ও’ব্রায়েন, জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী অখিল গিরি, রাজ চক্রবর্তী, মালা রায়, নির্বেদ রায়, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নির্মল মাজি, বাবুল সুপ্রিয়, কামারহাটির বিধায়ক মদন মিত্র। সেখানে গিয়েছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য।

রবীন্দ্র সদন থেকে বিধানসভার নিয়ে যাওয়া হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ। ৩০ মিনিট পর বিধানসভা থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে।

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...