Saturday, April 4, 2026

ভাইফোঁটার আগেই চলে গেলেন প্রিয় দাদা, ভেঙে পড়লেন সুব্রতর দুই বোন

Date:

Share post:

আলোর উৎসব কালীপুজোর রাতেই দীপ নিভিয়ে চলে গিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়। আজ প্রতিপদে ভাইফোঁটা রয়েছে, বাকিদের আগামিকাল। আর এর মধ্যেই প্রিয় দাদাকে হারালেন বোনেরা। খুব স্বাভাবিক ভাবেই শোকবিহ্বল দুই বোন।

সুব্রতবাবুর বাড়ির কাছেই থাকতেন তাঁরা। কান্না ভেজা চোখে বোন তনিমা চট্টোপাধ্যায় জানান, তাঁর বাড়িতেই দাদার জন্মদিন থেকে ভাইফোঁটা পালন করা হত। তবে এবছর দাদা অসুস্থ হওয়ায় খাওয়াদাওয়াতেও বিধিনিষেধ থাকবে, তাই সেভাবে আয়োজন করা হয়নি। কিন্তু যেহেতু বোনেদের কাছে নারকেল নাড়ু খেতে চেয়েছিলেন সুব্রতবাবু, তাঁর ইচ্ছেপূরণে কৌটো নাড়ু বানিয়েছিলেন বোনেরা। কিন্তু সব শেষ। এই আফসোস সারাজীবনে আর মিটবে না তাঁদের।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...