Saturday, June 20, 2026

নিম্নমুখী হলেও দীপাবলিতে দূষণমুক্ত নয় শহর কলকাতা, রেকর্ড দূষণ বি টি রোডে

Date:

Share post:

বিগত বছরগুলির চেয়ে দীপাবলিতে দূষণ কম থাকলেও চলতি বছরে পুরোপুরি দূষণ মুক্ত নয় শহর কলকাতা। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রিপোর্ট বলছে, চলতি বছরের দীপাবলির দিন কলকাতার একাধিক জায়গায় দূষণ বেশি থাকলেও তা দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। তবে দূষণে কলকাতাকে টেক্কা দিয়েছে হাওড়া।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রেকর্ড অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্তও কলকাতা ও দিল্লির বাতাসের দূষণ সূচকে কিছুটা ফারাক ছিল। দিল্লির দূষণমাত্রা ছিল বেশ বেশি। ক্রমশ সেই ফারাক কমতে থাকে। রাত ১০টা থেকে ১২টার মধ্যে কলকাতার বাতাসে দূষণের মাত্রা অনেকটাই বেড়ে যায়। প্রায় সব জায়গায় বাতাসে ভাসমান সূক্ষাতিসূক্ষ ধূলিকণার পরিমাণ ছিল ৪০০ থেকে ৫০০-র মধ্যে। যাকে ‘খুব খারাপ’ থেকে ‘মারাত্মক’ বলা হয়। বিশেষ করে রবীন্দ্রভারতীর বিটি রোড চত্বরের রিপোর্ট অবশ্য দিল্লির আনন্দ বিহারের মতো। দুটি ক্ষেত্রেই দূষণের মাত্রা গড়ে ৫০০-র আশপাশে। রিপোর্ট কার্ড বলছে, চলতি বছরে কালী পুজো ও দীপাবলিতে বায়ুদূষণ অনেক নিয়ন্ত্রিত কলকাতায়। তবে দূষণের অনেক মাত্রা বেশি হাওড়ায়। পরিবেশবিদরা অবশ্য বলছেন, মানুষ নিয়ম মেনেছেন এটাই সবচেয়ে খুশির খবর। কিছু মানুষ আইন মানেননি। প্রশাসন সেই বিষয়ে নজর রাখবে।

প্রসঙ্গত, দীপাবলির দিন সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছিল রাজধানী দিল্লির দূষণ। আবহাওয়াবিদরা আগেই আশঙ্কা করেছিল যে দিপাবলীর পর দিল্লির বায়ু দূষণের মাত্রা বাড়বে। তাদের সেই আশঙ্কাকে সত্যি করে শুক্রবার ভোরে বায়ু দূষণের মাত্রা বেড়ে দাঁড়ায় ৭৭৪.৬৯ তে।

আরও পড়ুন- ছক ভেঙে আসানসোল আদিবাসী ভাইদের ফোঁটা দিলেন অগ্নিমিত্রা

 

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...