Wednesday, June 3, 2026

চিংড়িহাটায় পরপর ৬ পথচারীকে পিষে দিল বেপরোয়া গাড়ি, মৃত ১, আশঙ্কাজনক ৫

Date:

Share post:

মর্মান্তিক। বাঘাযতীনের পর এবার চিংড়িহাটা। খাস ভাইফোঁটার দিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছয় পথচারীকে পিষে দিল একটি বেপরোয়া গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয়।

স্থানীয় সূত্রে খবর, সায়েন্সসিটি থেকে সল্টলেকগামী বেপরোয়া গাড়িটি চিংড়িঘাটায় একটি সাইকেলে ধাক্কা মারে। পরে আরও কয়েজনকে ধাক্কা মারে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে আহতদের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান পুলিশ কর্মীরা। আহতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন বলে খবর। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘাতক গাড়িটিকে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাড়িতে শুধু চালক নন, ছিলেন তাঁর পরিবারও। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। চালককে আটক করে জিজ্ঞাসবাদ চলছে।

আরও পড়ুন- ত্রিপুরায় ভাইফোঁটা উৎসব থেকে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্বের অঙ্গীকার তৃণমূলের

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...