Tuesday, June 23, 2026

ত্রিপুরায় ভাইফোঁটা উৎসব থেকে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্বের অঙ্গীকার তৃণমূলের

Date:

Share post:

আগরতলায় সাড়ম্বরে ভাইফোঁটা উৎসব পালন করল ত্রিপুরা তৃণমূল কংগ্রেস পরিবার। শনিবার ভাইফোঁটার দিন আগরতলার ক্যাম্প অফিসে তৃণমূলের বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিলেন করালেন মিষ্টিমুখ। আর ভাইফোঁটাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিল তৃণমূল কংগ্রেস প্রদেশ নেতৃত্ব।

এদিন ভাইফোঁটা পালন প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক বলেন, ” আজ ভাতৃদ্বিতীয়া। আমাদের কাছে খুব প্রিয় একটি উৎসব। যেখানে বছরে একটা দিন ভাইবোনেরা যে যেখানে থাকি এক জায়গায় মিলিত হই। আজ আমরা তৃণমূল পরিবারের ভাই-বোনেরা তৃণমূলের ক্যাম্পাসে মহাসমারোহে ভাতৃদ্বিতীয়া পালন করেছি। তৃণমূল কংগ্রেসের বোনেরা খুব আনন্দের সঙ্গে ভাইদের ফোঁটা দিয়েছে।”

এরপরই ভাইফোঁটাকে কেন্দ্র করে ত্রিপুরাবাসীর জন্য সুবল ভৌমিকের বার্তা, “ভাই-বোনেরা যেমন মিলেমিশে থাকে, ঠিক একইভাবে রাজ্যের সব ভাষার, সব বর্ণের, সব ধর্মের, সব জাতির মানুষ যেন একসঙ্গে থাকতে পারি। আমরা যেন সবাই মিলে একসঙ্গে হাতে হাত রেখে সুন্দর ত্রিপুরা গড়তে পারি, স্বপ্নের ত্রিপুরা গড়তে পারি। আমাদের নেত্রী, মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আশীর্বাদ করছেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, প্রতিনিয়ত সব ব্যাপারে আমাদের যেভাবে খোঁজ-খবর নিচ্ছেন, সহযোগিতা করেছেন, আমাদের তৃণমূলের ভাই-বোনেরা যেভাবে একটা উৎসবের মহল তৈরি করেছে সেটা অভাবনীয়। তৃণমূল কংগ্রেস শান্তির প্রতি, সম্প্রীতির প্রতি যে বন্ধন তৈরি করল তাতে আগামিদিন সুন্দর ত্রিপুরা রাজ্য গড়ে উঠবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত।”

আরও পড়ুন- “খাবার পাইনি”, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি প্রসেনজিতের

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...