Monday, March 16, 2026

অপশাসনে দেশের মধ্যে শীর্ষে যোগীরাজ্য, ভোটের আগে অস্বস্তি বাড়ল বিজেপির

Date:

Share post:

লাগামছাড়া খুন ধর্ষণের ঘটনাতো ছিলই, এবার অপশাসনের নিরিখে দেশের মধ্যে প্রথমস্থানে জায়গা করে নিল যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। বেঙ্গালুরুর সংস্থা পাবলিক অ্যাফেয়ারস সেন্টারের তরফে প্রকাশ্যে আনা হয়েছে এই রিপোর্ট। আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, তার আগে এমন একটি রিপোর্ট যোগী সরকারের(Yogi Government) জন্য যে বড়ই অস্বস্তিদায়ক তার বলার অপেক্ষা রাখে না।

বেঙ্গালুরুর এই সংস্থার তরফে এক সমীক্ষার মাধ্যমে দেশের বড় রাজ্যগুলিতে অপশাসনের যে ক্রমতালিকা প্রকাশিত হয় সেখানেই দেখা যায়, তালিকায় সবার উপরে ঠাঁই নিয়েছে যোগীর উত্তরপ্রদেশ এবং তালিকায় সবার শেষে স্থান হয়েছে কেরলের। নানান ধরনের মাপকাঠিতে ১৮টি বড় রাজ্যের সরকারের প্রশাসনিক সাফল্য মাপা হয়েছে সমীক্ষায়। যেখানে ‘পাবলিক অ্যাফেয়ার্স ইনডেক্স’ মাপকাঠিতে অপশাসনের চূড়ান্ত হিসেবে দেখা যাচ্ছে যোগী রাজ্যকে। জানা গিয়েছে, বিগত ৫ বছর ধরে ওই সংস্থার তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কোনওবারই ভালো স্থানে ছিল না যোগী রাজ্য। এবার তা চলে গেল তালিকার একেবারে শীর্ষে।

আরও পড়ুন:রাজ্যের মঙ্গলকামনায় ৮ ঘা চাবুক খেলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল

অন্যদিকে, সুশাসনের দিক থেকে তালিকায় সর্বাগ্ৰে উঠে এসেছে বাম শাসিত রাজ্য কেরল। মধ্যপ্রদেশ ও ওড়িশার মতো রাজ্যগুলিও উত্তরপ্রদেশকে টপকে উঠে এসেছে উপরে। ফলস্বরূপ ভোটের আগে যোগী সরকার যে উন্নয়নের ঢাক পেটানো শুরু করেছিলেন তার বাস্তব ভিত্তি কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা দেশে।

spot_img

Related articles

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...