Friday, June 26, 2026

রাজ্যের মঙ্গলকামনায় ৮ ঘা চাবুক খেলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief minister) তিনি। এহেন ভিভিআইপি ব্যক্তি প্রকাশ্যে খেয়ে যাচ্ছেন চাবুকের বাড়ি। একটি-দুটি নয়, একের পর এক। একগ্ৰাম লোকের সামনে তার উপর চাবুক চালাচ্ছেন জনৈক এক মধ্যবয়সী। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের(Bhupesh Baghel) এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে। যদিও জানা গিয়েছে, এই চাবুকের ঘা তিনি খেয়েছেন ছত্তিশগড়ের(Chattisgarh) দুর্গ জেলায় এক ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যবাসীর মঙ্গলকামনায়।

যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, একহাত প্রসারিত করে পুজোর মাঠে দাঁড়িয়ে রয়েছেন বাঘেল। এবং তাঁর উপর চাবুক চালাচ্ছেন মধ্যবয়সী এক ব্যক্তি। একটি দুটি নয়, পরপর ৮ ঘা। চাবুক মারার পর বাঘেলকে এসে জড়িয়ে ধরেন ওই ব্যক্তি। মুখ্যমন্ত্রীও তাঁকে। এরপর এই ভিডিও টুইটারে শেয়ার করেন বাঘেল। টুইটে তিনি লেখেন, ‘রাজ্যের মঙ্গল কামনায় আজ জঞ্জগিরিতে সোঁটার মার খাওয়ার রেওয়াজ পালন করলাম। সবার ভাল হোক।’ উল্লেখ্য, কুশের তৈরি বিশেষ এই চাবুকের নাম সোঁটা।

আরও পড়ুন:উপনির্বাচনের ভরাডুবির পর কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন দিলীপ

জানা গিয়েছে, প্রতিবছর দীপাবলির পরের দিন দুর্গ জেলার জঞ্জগিরিতে গোবর্ধন পুজো হয়। স্থানীয়দের বিশ্বাস, পুজোয় কুশের চাবুক দিয়ে কোনও ব্যক্তির হাতে সজোরে আঘাত করা হলে তাঁর সব সমস্যা দূর হবে। সৌভাগ্য ফিরবে। বঘেল সেই ঐতিহ্য মেনেই পুজোয় অংশ নিয়েছিলেন। তবে এই প্রথম নয়। প্রতি বছরই নিয়ম করে এই পুজোয় মুখ্যমন্ত্রী অংশ নেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বারও তার ব্যতিক্রম হয়নি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...