Monday, April 13, 2026

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা, আহত সাত নিরাপত্তারক্ষী

Date:

Share post:

সাতসকালেই ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি বাসভবনে ড্রোন হামলা চালানো হল। সেনা সূত্রের খবর, ইরাকের প্রধানমন্ত্রীকে খতম করাই ছিল ওই ড্রোন হামলার মূল লক্ষ্য। যদিও অল্পের জন্য প্রাণে বাঁচেন  প্রধানমন্ত্রী। যদিও প্রাণঘাতী এই হামলায় প্রধানমন্ত্রীর সাত জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

আরও পড়ুন:উপনির্বাচনে চূড়ান্ত ভরাডুবি বিজেপির, আজ কর্মসমিতির বৈঠকে মোদি-শাহরা

সেনা সূত্রের খবর, নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে বাগদাদের গ্রিন জোন এলাকায় হামলা চালানো হয়। এই হামলা পূর্বপরিকল্পিত হামলাই বলে মনে করা হয়েছে। যদিও এখনও অবধি কোনও গোষ্ঠীর তরফে হামলার দায় স্বীকার করা হয়নি। তবে কারা এই হামলা চালাল এবং এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

রবিবারের এই বিস্ফোরণ নিয়ে দুই সরকারি আধিকারিক জানান, কমপক্ষে একটি বিস্ফোরক কাদিমির বাসভবনে আঘাত করে। বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজও শোনা যায়। গ্রিন জোনেই বসবাসকারী একাধিক দেশের কূটনৈতিকরাও জানিয়েছেন, এদিন সকালে তারা বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পান।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...