Thursday, March 19, 2026

উপনির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার পরই ইস্তফা দেওয়া উচিৎ ছিল, সুকান্তকে কটাক্ষ জয়ের

Date:

Share post:

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ই মেল করে দল ছেড়েছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। দলে তাঁকে অবহেলা করা হচ্ছে, এই অভিযোগ তুলেই দল ছেড়েছেন অভিনেতা-রাজনীতিবিদ। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন জয়।

অভিনেতা-রাজনীতিবিদ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কে দল ছাড়ল তাতে কিছু এসে যায় না। জয় বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন না তখনও বিজেপি ছিল। ভবিষ্যতেও বিজেপি বিজেপির মতই থাকবে।’

এবার তাঁর দল ছাড়ার প্রসঙ্গে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে পাল্টা দিলেন জয় বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরেই তিনি বলেন, ‘বিধানসভা উপনির্বাচনে ৩ কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হওয়ার পরই রাজ্য সভাপতি পদে ইস্তফা দেওয়া উচিত ছিল সুকান্ত মজুমদারের।’

আরও পড়ুন- অন্যরকম জন্মদিন: রাজপথে অনুরাগীদের আনা কেক কেটে সেলফি তুললেন অভিষেক

 

spot_img

Related articles

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...