Saturday, April 4, 2026

বন্দির মৃত্যুতে তুমুল উত্তেজনা ফারুকাবাদ জেলে, আহত জেলার-সহ কমপক্ষে ৩০ রক্ষী

Date:

Share post:

এক বন্দির মৃত্যুতে তুমুল উত্তেজনা ছড়াল ফারুকাবাদ জেলে (Jail)। ওই জেলের আবাসিক ২৯ বছরের সন্দীপ যাদব (Sandip Yadab) জেল হাসপাতালে মারা যান তিনি রবিবার সকালে সে খবর জানতে পারার পর এই জেলের মধ্যে তুমুল হাঙ্গামা করেন আবাসিকরা। কারারক্ষী এমনকী উচ্চপদস্থ আধিকারিকদের দিকে পাথর ছোড়া হয়। জেলের আসবাবপত্র ভাঙচুর করা হয়। বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। জেলার অখিলেশ কুমার এবং ডেপুটি জেলার শৈলেশ সনকার দু’জনকেই মারধর করা হয় বলে অভিযোগ। বন্দিরা তাঁদের মোবাইল ফোন কেড়ে নেন। ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন-ভার্চুয়ালি বিজেপির কর্মসমিতির বৈঠকে যোগ দিলেন আদবানি-যোশী

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাইরে থেকে প্রচুর পুলিশকর্মী জেলে যায়। যিন জেলার ডিএমএসপি। সূত্রের খবর, সন্দীপ যাদবের মৃত্যুর পরেই চূড়ান্ত বিক্ষোভে ফেটে পড়েন বন্দিরা। জেলের ভেতর থেকে গুলির শব্দ শোনা গিয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। যদিও ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি কোন পক্ষই।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...