Tuesday, March 31, 2026

বাইকের ইঞ্জিন দিয়ে তৈরি আস্ত গাড়ি! সুজয়ের ‘স্নেক কার’ দেখতে ভিড় উপচে পড়ছে

Date:

Share post:

 

চন্দন বন্দ্যোপাধ্যায়

ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব তা ফের একবার প্রমাণ করে দিলেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ২৮ বছরের যুবক সুজয় মণ্ডল। গতানুগতিক পুঁথিগত বিদ্যায় ছোট থেকেই অনীহা। তৃতীয় শ্রেণীর পর পড়াশোনার পাট চুকিয়েছেন। কিন্তু সৃষ্টির নেশা সুজয়কে করে তুলেছে থার্মোকল শিল্পী থেকে রীতিমতো ইঞ্জিনিয়র ।
জয়নগর- মজিলপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মতিলাল পাড়ার বাসিন্দা পেশায় থার্মোকল শিল্পী সুজয় । মাত্র দেড় মাসের চেষ্টায় তৈরি করে ফেলেছেন একটি স্নেক কার।
টকটকে লাল রঙের নতুন ধরণের গাড়ি দেখতে ভিড় উপচে পড়ছে জয়নগরে । গাড়ি ছুটলেই অবাক হয়ে দেখছেন পথচলতি মানুষ।
নিশ্চয়ই ভাবছেন কীভাবে তৈরি হল এই গাড়ি? সুজয় নিজের মুখেই শুনুন সেই বৃত্তান্ত। তিনি জানান, নিজের ১৫০ সিসি ডিসকভার মোটর বাইকই তার হাতে পড়েএখন এক আস্ত স্নেক কার। দুই আসন বিশিষ্ট এই গাড়ি তৈরি করে রীতিমতো চমকে দিয়েছেন এলাকার মানুষকে। দু’বছর আগে রিমোট সিস্টেমে সাইকেল তৈরি করেছেন। ছোট রিমোট জাহাজ তৈরি করেছেন তিনি। এবার তৈরি করলেন থার্মোকল দিয়ে গাড়ি।

আরও পড়ুন- ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৪৭৭ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের
সুজয়ের জানিয়েছেন, “বাড়িতে একটা বাইক ছিল। অনেকের বাইকে অ্যাক্সিডেন্ট হয়। তাই ভাবলাম ব্যালান্স সহজ করার জন্য যদি কম খরচে সেই মোটর বাইককে একটা কার (Car)  করে তোলা যায়। সেই মতো থার্মোকল দিয়ে এই গাড়িটা বানালাম। মোটামুটি এক-দেড় মাস লেগেছে।” তিনি জানান, এর আগে বিভিন্ন রকম সাইকেল বানিয়েছেন। এখন এই গাড়িতে চার চাকার মজা পাওয়া যাবে। অথচ, এটা একটা বাইক।

এর আকর্ষণ হল, ‘সার্ভিস’। ১ লিটার জ্বালানি খরচ করলে ৪০ কিলোমিটার দৌড়বে এই গাড়ি। ফোর হুইলারে যেটা সম্ভবই নয়, জানান সুজয়। স্টিয়ারিং বানানো, চাকা পরানো পুরোটাই নিজে স্কেচ করে তৈরি করেছেন বলে জানান সুজয়।
সোমবার তাঁর সৃষ্টি ওই গাড়িতে সুজয়ের সফর সঙ্গী হয়েছিলেন জয়নগর-মজিলপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুজিত সরখেল। গাড়িতে চড়ে দারুণ খুশি প্রাক্তন পুরপ্রধান জানান, সুজয়ের এই প্রতিভার বিকাশ আরও ঘটুক। তিনি যেন বড় কোনও কোম্পানির কাছে এইসব কাজের স্বীকৃতি পান। আপাতত সুজয় বুঁদ তার নতুন প্রোজেক্ট নিয়ে। কনফিডেন্সের সঙ্গে জানালেন, রোবট রিকশা বানিয়ে তাক লাগিয়ে দেবেনই।

Related articles

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...