Saturday, April 4, 2026

পেট্রোপণ্যের দাম বৃদ্ধি: কেন্দ্রের থেকে বেশি টাকা পায় বিজেপিশাসিত রাজ্য, তোপ মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্যগুলিকে বেশি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সোমবার, বিশ্ব বাংলা শারদসম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন্দ্রের বিজেপি (Bjp) সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, “নিজেরা যে রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে হাজার-হাজার কোটি টাকা দিচ্ছে। আর আমাদের দেয় না। টিকাই দেয় না আর টাকা! বড় ফটফট করে”। এরপরই মুখ্যমন্ত্রী জানান, “আমরা লিটার পিছু ডিজেলে এক টাকা ছাড় দিই। আমি কোথায় পাব? তা সত্ত্বেও করি।”

এরপরই মুখ্যমন্ত্রী রাজ্যের কল্যাণমূলক প্রকল্পে খতিয়ান তুলে ধরেন। জানান, রাজ্যে প্রচুর সামাজিক প্রকল্প আছে। সিলিকন ভ্যালি ২.০ তৈরি হচ্ছে। তবে, পেট্রোল, ডিজেলে, গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের টাকা আটকে গিয়েছে। মমতা জানান, “চার লাখ কোটি টাকা তুলেছে শুধুমাত্র গ্যাস, পেট্রোল এবং ডিজেল থেকে। আজকে ডিজেল না থাকলে জিনিসপত্রের দাম তো বাড়বেই। কৃষকরা চাষ করবেন কোথা থেকে? ডিজেল দিয়ে তো চাষ করবে।” তবে, পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়ে কোনও করেনি মুখ্যমন্ত্রী।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...