Tuesday, June 23, 2026

মা উড়ালপুল থেকে মারণ ঝাঁপ সরকারি গাড়ির চালকের

Date:

Share post:

মা উড়ালপুল থেকে মারণ ঝাঁপ। গতকাল, রবিবার রাতে  ঘটনাটি ঘটেছে। এক ব্যক্তিকে উড়ালপুলের উপরে গাড়ি থামিয়ে ঝাঁপ মারতে দেখা যায়।  পুলিশ জানিয়েছে, প্রায় ৫০ ফুট উঁচু থেকে ঝাঁপ মেরে পড়েন ওই ব্যক্তি। স্থানীয় মানুষ ও পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
প্রগতি ময়দান থানা সূত্রের খবর, গাড়ি থেকে পাওয়া নথির ভিত্তিতে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম ঝন্টু কুমার দাস (৫৬)। বাড়ি টালা থানা এলাকার রাজা মণীন্দ্র রোডে।  তাঁর পরিচয়পত্রে লেখা রয়েছে তিনি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের গাড়ি চালক। যে গাড়ি থেকে নেমে ঝন্টু দাস ঝাঁপ দিয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই গাড়ির গায়েও সরকারি স্টিকার লাগানো রয়েছে। কাপড় দিয়ে মোড়া লালবাতিও গাড়িতে ছিল। গাড়িটি প্রগতি ময়দান থানায় নিয়ে আসা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,  আত্মঘাতী হতেই ঝাঁপ দিয়েছেন ঝন্টু কুমার দাস। তাঁর দুই ছেলেমেয়ে ও স্ত্রী শ্রাবণী দাস মুর্শিদাবাদে বেড়াতে গিয়েছেন। তাঁদের খবর দেওয়া হয়েছে। পারিবারিক সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ঝন্টুবাবু। তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...