Wednesday, June 24, 2026

শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্তরা ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

Date:

Share post:

এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে বীরভূমের শান্তিনিকেতনের কঙ্কালীতলায়। গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৩ যুবককেই ইতিমধ্যে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

 

অভিযোগ, নাবালিকা গতকাল, রবিবার রাতে বাড়িতে শুয়েছিল। সেইসময় কয়েকজন যুবক মুখে কাপড় বেঁধে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এদিন সকালে স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বয়স ১৪ বছর। সে নবম শ্রেণির ছাত্রী। গোটা ঘটনায় নির্যাতিতার পরিবার শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে কয়েক ঘন্টার মধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ।

একইভাবে এক মূক ও বধির যুবতীকে ‘ধর্ষণের’ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার অশোকনগরে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়েছে।

অন্যদিকে, রাতের কলকাতায় ফের হেনস্তার শিকার এক তরুণী। চলন্ত অটো এবং অটো থেকে নামার পরেও সহযাত্রী তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বেহালার পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...