Thursday, March 19, 2026

অর্থ-নারীচক্র যোগের প্রমাণ আছে! দিলীপকে নিশানা করে ফের বিস্ফোরক টুইট তথাগতর

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করে ফের টুইট বোমা তথাগত রায়ের। দিলীপ ঘোষ তাঁকে দল ছাড়ার “উপদেশ” দেওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। এখনই দল ছাড়ার কোনও প্রশ্ন-ই নেই। তিনি এখন ‘যাত্রার বিবেকের ভূমিকা’ পালন করে যাবেন। সেটা প্রমান করতেই দিলীপ ঘোষকে নিশানা করে তথাগত রায়ের এদিনের টুইট আরও বিস্ফোরক।
এবার বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ শিবিরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তথাগত। যদিও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন রেখে কথা বলেছেন তিনি। সবমিলিয়ে এদিন তাঁর নতুন টুইটে বাংলার গেরুয়া শিবির যে আড়াআড়ি বিভাজন হয়ে আছে, তা ফের প্রমাণিত হয়ে গেল।
এদিন টুইটে তথাগত রায় লিখেছেন, “বেকারি, দলবাজি,তোলাবাজি, খুনখারাপি, সংখ্যালঘু তোষণ ইত্যাদি সমস্যায় রাজ্যের মানুষ পর্যুদস্ত হয়ে বিজেপিকে চাইছিলেন। তা সত্ত্বেও বিজেপি কেন এরকম শোচনীয় ফল করল তা নিয়ে বিশ্লেষণ প্রয়োজন। কারা এর জন্য দায়ী তাও চিহ্নিত করতে হবে। আগেই করা উচিত ছিল, এখনো হতে পারে। কিন্তু এড়িয়ে গেলে চলবে না। ‘৩ থেকে ৭৭’ (এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা – এঁরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে।”

[10:50 am, 08/11/2021] 9674258945:

spot_img

Related articles

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...