Tuesday, March 10, 2026

মমতাই প্রথম বুঝেছিলেন নোটবন্দির ভয়াবহ দিক: কালো দিনের বর্ষপূর্তিতে টুইট ডেরেকের

Date:

Share post:

৫ বছর আগে ঠিক আজকের দিনে অতর্কিতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে গোটা দেশকে দুর্ভোগের চূড়ান্ত জায়গায় পৌঁছে দিয়েছিল মোদি সরকার। নোটবন্দির(demonetisation) সেই ভয়াবহ জের চলছিল বেশ কিছু বছর ধরে। অর্থনৈতিক ক্ষেত্রেও শুরু হয়েছিল প্রচুর সমস্যা। তবে এমনটা যে হবে তা শুরুতেই বুঝতে পেরেছিলেন মমতা, সোমবার নোটবন্দির ৫ বছর পূর্তিতে এমনটাই দাবি করলেন তৃণমূলের(TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন(Derek O’Brien)।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের সেই টুইটের স্ক্রিনশট তুলে ধরে এদিন মোদি সরকারকে তোপ দাগার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা করেন ডেরেক ও’ব্রায়েন। টুইটারে তিনি লেখেন, “মোদী সরকারের বিমুদ্রাকরণের সিদ্ধান্তের কঠোরতম বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী হতে চলেছে আগামী দিনে সেদিকেও ইঙ্গিত করেছিলেন।” প্রসঙ্গত, টুইটে দেখা যায় যে, নোটবন্দির সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রীর উদ্দেশে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছিলেন, কালো টাকা ও দুর্নীতির চূড়ান্ত বিরোধী আমিও। কিন্তু এই সিদ্ধান্তের ফলে ছোট ব্যবসায়ী ও সাধারন মানুষ ভয়াবহ সমস্যার সম্মুখীন হবে। তারা কিভাবে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন? তাই নয় এটা দেশের অর্থনীতির জন্য এক চূড়ান্ত বিপর্যয় বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি সরাসরি মোদিকে তোপ দেগে তিনি আরো লিখেছিলেন, বিদেশ থেকে কালো টাকা দেশে আনার যে প্রতিশ্রুতি মোদী দিয়েছিলেন তা করতে পারেননি। নিজের ব্যর্থতা ঢাকতেই এই কাজ করেছিলেন মোদী।

spot_img

Related articles

কেন্দ্রের ভ্রান্ত নীতিতে এসএসকেএম হাসপাতালে গ্যাস সংকট: ঘরোয়া গ্যাসে রোগীর রান্না

প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার যে ভারতেও প্রশ্নের মুখে তা নিয়ে গোটা দেশকে সোমবার পর্যন্ত অন্ধকারে রেখেছে নরেন্দ্র মোদির সরকার।...

বাণিজ্যিক গ্যাসে কেন্দ্রের কোপ, দেশ জুড়ে প্রভাব হোটেল থেকে শ্মশানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একটা বড় অংশের তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ যে ব্যাপকভাবে প্রভাবিত, তা স্বীকার...

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট...

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...