Saturday, March 14, 2026

আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি, গ্রেফতার এক চিকিৎসক সহ ৩

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) হুমকি চিঠির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে এক চিকিৎসক সহ ৩ জনকে। পুলিশ (Police) সূত্রে খবর, মূল অভিযুক্ত চিকিৎসক অরিন্দম সেন (Arindam Sen) গত দু’বছর ধরে বহু লোককে হুমকি চিঠি পাঠিয়েছেন। একইসঙ্গে ওই হুমকি চিঠি টাইপ করায় বিজয় কুমার কয়াল (Bijay Kumar Kayal) নামে এক টাইপিস্ট এবং চিকিৎসক সেনের গাড়ি চালক রমেশ সাউকেও (Ramesh Shaw) গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবারই আদালতে পেশ করা হবে।

গত ২৬ অক্টোবর আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তী (Sonali Chakraborty) বন্দ্যোপাধ্যায়ের নামে একটি চিঠি আসে। চিঠিতে হুমকি দিয়ে লেখা হয়েছিল, তাঁর স্বামী অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুন করা হবে। কেউ তাঁকে বাঁচাতে পারবে না। আবার প্রযত্নে রাজাবাজার সায়েন্স কলেজের (Rajabazar Science College) এক অধ্যাপকের ঠিকানা দেওয়া হয়। কিন্তু, তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ব্যক্তি কোনওভাবেই এই চিঠির সঙ্গে যুক্ত নন। চিঠি পাওয়ার পরই আলাপন বন্দ্যোপাধ্যায় হেয়ার স্ট্রিট থানায় (Hare Street Police Station) অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: দেশে অপুষ্টির শিকার ৩৩ লাখের বেশি শিশু

অবশেষে সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বালিগঞ্জের (Ballygunge) বিজন সেতু (Bijan Setu) এলাকা থেকে পেশায় টাইপিস্ট বিজয়কুমার কয়ালকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় সে জানায়, চিকিৎসক অরিন্দম সেনকে সে-ই খুনের হুমকির চিঠি টাইপ করে দিয়েছিল। সন্ধের মধ্যে রাজা রামমোহন রায় সরণির (Raja Rammohan Roy Sarani) বাসিন্দা চিকিৎসক অরিন্দম সেনকে গ্রেফতার করে পুলিশ। এরই সঙ্গে গ্রেফতার করা হয় ওই চিকিৎসকের গাড়ির চালক রমেশ সাউকেও।

পুলিশ সূত্রে খবর, অরিন্দম তাঁর গাড়ি চালকের হাত দিয়ে বয়ান পাঠাতেন বিজয়ের কাছে। বিজয় তা টাইপ করে আবার ফেরত দিতেন রমেশকে। রমেশ সেই চিঠি অরিন্দমের বলে দেওয়া ঠিকানায় পোস্ট করতেন। বিগত দু’বছর ধরে অরিন্দম এ ভাবেই বহু মানুষকে হুমকি চিঠি পাঠিয়েছেন বলে দাবি  পুলিশের। গত ২৫ অক্টোবর শরৎ বোস রোডের ডাকঘর থেকে ৭টি  হুমকি চিঠি পাঠানো হয়।

 

 

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...