Tuesday, June 16, 2026

উপনির্বাচনে রেকর্ড মার্জিনে জয়ী ৪ তৃণমূল বিধায়ক শপথ নিলেন বিধানসভায়

Date:

Share post:

মঙ্গলবার বিধানসভায় শপথ নিয়ে নতুন ভাবে পথচলা শুরু করলেন রাজ্যের নবনির্বাচিত ৪ তৃণমূল কংগ্রেস বিধায়ক। কালীপুজোর আগে উপনির্বাচনে রেকর্ড মার্জিন জয়ী দিনহাটার উদয়ন গুহ, গোসাবার সুব্রত মণ্ডল, শান্তিপুরের ব্রজকিশোর গোস্বামী এবং খড়দহের শোভনদেব চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শপথ নেন। শপথ গ্রহণের পর নতুন বিধায়কদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিরোধী বিজেপি বিধায়করা।

আরও পড়ুন-রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল: মুখ্যমন্ত্রীর হাতেই অর্থ দফতর

সেই প্রসঙ্গ তুলে এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন ‘’বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনে করেন না। যখন ইচ্ছে হয় তাঁরা আসেন, নাহলে আসেন না।” পাশাপাশি এদিন দুয়ারে সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি।

Related articles

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...