Friday, April 3, 2026

‘অর্থ ও নারীতেই শেষ বিজেপি’! তথাগত রায়ের মন্তব্যে দায়ের FIR

Date:

Share post:

বিধানসভা ভোটের পর থেকেই একের পর এক ট্যুইটে বিজেপির দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। সরাসরি নিশানা করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়কে। করেছেন একের পর এক বিস্ফোরক ট্যুইট। বলায় যায়, টুইটারে বাংলার রাজ্যপালকে ছাড়িয়ে গিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। এবার তথাগত রায়ের একটি বিতর্কিত ট্যুইটকে হাতিয়ার করেই তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর!

গত সোমবার একটি বিস্ফোরক ট্যুইট করেন বিজেপি নেতা তথাগত রায়। টুইটে তিনি লেখেন ,“৩ থেকে ৭৭”(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা – এঁরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে। তথাগত রায়ের এই টুইটকেই সামনে এনে সায়ন বন্দ্যোপাধ্যায় নামে কলকাতা হাই কোর্টের এক আইনজীবী তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, টিভি ও সামাজিক মাধ্যমে তথাগত বলেছেন, এই বিধানসভা নির্বাচনে নারী ও অর্থের আদানপ্রদান হয়েছে। তাঁর কাছে সেই তথ্যও রয়েছে। এটি একটি গুরুতর বিষয়। তা নিয়েই থানায় অভিযোগ করেছি। আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক।

উল্লেখ্য, এর আগে রবিবারও টুইটারে তোপ দাগেন তথাগত রায়। এরপরই তথাগত’র বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলে বসেন, ‘ঠিক আছে, কতদিন আর লজ্জা পাবেন। দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি, যাঁদের দল সবথেকে বেশি দিয়েছে, তাঁরাই সব থেকে বেশি দলের ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা।’ যার পাল্টায় তথাগত রায় বলেন, ‘দল ছাড়তে পারলে অনেক গুপ্ত কথাই ফাঁস করে দিতাম। কিন্তু দল ছাড়ব না।’

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...