Saturday, April 4, 2026

কৃষ্ণনগরে পথ অবরোধে আটকে অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত হল শিশুর

Date:

Share post:

পথ অবরোধে আটকে পড়ে অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত্যু হল ৭ বছরের শিশুর। মৃত শিশুর বাড়ি মালদার মোথাবাড়ি থানা এলাকার জোত অনন্তপুর গ্রামে। মালদহ থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে নদিয়ায় রাস্তা অবরোধে আটকে যায় অ্যাম্বুলেন্স । পথে মৃত্যু হয় ওই শিশুর।

জানা গিয়েছে মৃত শিশুর নাম সাকিবুল শেখ(৭)। বাড়ি মোথাবাড়ি থানার বাঙিটোলা এলাকায়। সে এলাকার একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। মঙ্গলবার বিকেলে বাড়ির ছাদে খেলা করছিল। সেই সময় সে ছাদ থেকে পড়ে যায়। তার মাথার বাম দিকে আঘাত লাগে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

মেডিক্যালের চিকিৎসকেরা তাকে কলকাতার এসএসকেএম -এ স্থানান্তর করে। তারা এখান থেকে রওনা হয় কলকাতার দিকে। পথে কৃষ্ণনগর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। সেখানে আটকে পরে অ্যাম্বুলেন্সটি। তাদেরকে বার বার অনুরোধ করা হলেও তারা অ্যাম্বুলেন্সটি ছাড়েনি তারা। প্রায় দুই ঘন্টা আটকে থাকে অ্যাম্বুলেন্সটি। ফলে মৃত্যুর কোলে ঢোলে পরে শিশুটি। সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনে শিশুটিকে। পরাবারের দাবি যারা পথ অবরোধ করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানায়।

বাঙিটোলা গ্রামপঞ্চায়েতের প্রধান তহিদুর রহমান জানান,ঘটনাটি দুঃখজনক ঘটনা। কোন জায়গায় পথ অবরোধ হলেও অ্যাম্বুলেন্স ছাড়বে না এমন ঘটনা হয়না। যারা এই পথ অরোধে যক্ত ছিল তাদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। প্রয়োজনে আইনী পথে হাঠবো আমরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...