Thursday, May 14, 2026

ঘোষণা হয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিন

Date:

Share post:

ঘোষণা হয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের( Bcci) বার্ষিক সাধারণ সভার দিন। আগামী ৪ ডিসেম্বর হবে ভারতীয় বোর্ডের বৈঠক। ওই দিনই গভর্নিং কাউন্সিলের দু’টি পদের জন্য নির্বাচন করা হবে। বৈঠকটি হবে কলকাতায়।

আগামী ১৭ নভেম্বরের মধ্যে বোর্ডের সদস্যরা নির্বাচনে তাদের প্রতিনিধির নাম মনোনীত করতে পারবেন। ১৮ নভেম্বর তার খসড়া প্রকাশিত হবে। এই খসড়ায় কোনও নাম নিয়ে যদি কারও আপত্তি থাকে তা হলে তা জানাতে হবে  ২০ নভেম্বরের মধ্যে। ২১ নভেম্বর দেখা হবে চূড়ান্ত খসড়া। বোর্ড আপত্তির কারণ খতিয়ে দেখার পর ২১ নভেম্বর চূড়ান্ত খসড়া প্রকাশ করবে। যাঁদের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পাবে, তাদের স্ক্রুটিনি হবে ২৫ নভেম্বর। সেই দিনই স্ক্রুটিনির পরে প্রকাশিত হবে প্রার্থীতালিকা । কেউ যদি নাম প্রত্যাহার করতে চান, তাহলে ২৬ নভেম্বরের মধ্যে নাম প্রত‍্যাহার করতে হবে। আর ৪ ডিসেম্বর কলকাতায় হবে নির্বাচন। এদিকে প্রথা অনুযায়ী ওই দিনই বোর্ডের বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:ফিটনেসের ওভাবে নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া :সূত্র

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...