Wednesday, June 24, 2026

লোকালয়ে একসঙ্গে ৪০টি হাতি, আতঙ্কিত গ্রামবাসীরা

Date:

Share post:

আচমকাই লোকালয়ে ঢুকে পড়ল একদল হাতি। চার-পাঁচটা নয়, একসঙ্গে ৪০টি হাতি দামোদর নদী পেরিয়ে পূর্ব বর্ধমানের গলসিতে ঢুকে পড়ে ওই হাতির দল। আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন গ্রামবাসীরা। খবর চাউর হতেই এলাকায় পৌঁছয় গলসি থানার পুলিশ। এরপর সেখানে আসে বন দফতরের হুল্লা পার্টি।তাঁরাই হাতির দলটিকে পথ দেখিয়ে নিয়ে যাবার চেষ্টা করে।

 

আরও পড়ুন:ভিত্তিহীন মামলায় হেনস্থা: কুণালের প্রাণহানির আশঙ্কায় ডিজিকে আইনি চিঠি আইনজীবী অয়নের

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে হাতির দলটি দামোদর নদী পেরিয়ে গলসি ১ ব্লকের শিল্ল্যা এলাকায় আসে এবং ২নং জাতীয় সড়ক পার করে গলসির শিড়রাই, পোতনা, পুরসা এলাকায় প্রবেশ করে। গলসির বিভিন্ন এলাকার ধান জমিতে দাপিয়ে বেড়ায় তারা। পাকা ধান কাটার সময় ফসল নষ্টের কথা ভেবে ছোটাছুটি শুরু করে গ্রামবাসীরা। তড়িঘড়ি বন দফতরে খবর দেওয়া হয়। এরপর কর্মীদের সহযোগিতায় হাতি দলটি আসতে আসতে গলসির সীমানা পেরিয়ে আউশগ্রাম ব্লকের উচ্চগ্রামের দিকে এগিয়ে যায়। বন দফতর গ্রামবাসীকে সতর্ক করেন যাতে হাতির সামনে না যান।

বন দফতরের কর্মীরা জানান, বাঁকুড়ার শালতোড়া জঙ্গল থেকে নদী পেরিয়ে এই বিশাল হাতির দল পূর্ব বর্ধমানে ঢুকে পড়ে। তবে কেন ওই ৪০টি হাতির দল বাঁকুড়ার জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ল, তা নির্দিষ্ট করে বলতে পারেননি বন দফতরের কর্মীরা।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...