Thursday, June 25, 2026

‘বঙ্গ রাজনীতিতে বিজেপি শেষ’, শুভেন্দুকে ‘কাগুজে বাঘ’ বলে কটাক্ষ মদনের

Date:

Share post:

বঙ্গ রাজনীতিকে বিজেপি(BJP) ধ্বংস হয়ে গিয়েছে। এখন থেকে আগামী ২০-২৫ বছরের মধ্যে বিজেপি আর এ রাজ্যে ঘুরে দাঁড়াতে পারবে না। সম্প্রতি হাওড়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমনটাই জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র(madan Mitra)। শুধু তাই নয় একই সুরে রাজের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(suvendu Adhikari) ‘কাগুজে বাঘ’ বলেও কটাক্ষ করলেন তিনি।

বঙ্গ রাজনীতি সাম্প্রতিক অবস্থায় যদি দেখা যায় তাহলে বিজেপির হাল ক্রমশ অত্যন্ত শোচনীয় হয়ে উঠছে। হাওড়া পুরভোটের দিন ঘোষণার পর দলের প্রতি ক্ষোভ উগরে বিজেপি ছেড়েছেন শ্রাবন্তী। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বহিস্কৃত হয়েছেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। এখানে পরিস্থিতির মাঝেই হাওড়াতে পুজোর উদ্বোধন এসে বিজেপিকে খোঁচা দিতে ছাড়লেন না মদন মিত্র। তিনি বলেন, “পার্টির নাম বিজেপি, এখন আর তার কোনও প্রভাব নেই। একুশের বিধানসভায় হাওড়ার সব আসনই তৃণমূল পেয়েছে। হাওড়ায় বিজেপির অস্তিত্ব নেই। আগামী ২০-২৫ বছরেও বিজেপি পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়াতে পারবে না। এই মুহূর্তে বিজেপি বিধানসভায় বিরোধী দল থাকলেও আদতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নেই।”

আরও পড়ুন:শীতলকুচিকাণ্ডে হাইকোর্টে রিপোর্ট জমা সিআইডি-র

এ পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুরজিৎ সাহার আনা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কয়েকদিন পর আর কেউ শুভেন্দু অধিকারীকে নিয়ে অভিযোগ করার থাকবে না। তিনিও বুঝতে পারছেন, বিজেপিতে গিয়ে ফেঁসে গিয়েছেন।এখন বিজেপি পার্টির অবস্থা, খায় না মাথায় দেয়।’ এ প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীকে ‘কাগুজে বাঘ’ বলে মন্তব্য করেন মদন মিত্র।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...