Wednesday, June 17, 2026

শীতলকুচিকাণ্ডে হাইকোর্টে রিপোর্ট জমা সিআইডি-র

Date:

Share post:

শীতলকুচিকাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিআইডি (Cid)। বৃহস্পতিবার, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে গুলি চালনার ঘটনা নিয়ে রিপোর্ট জমা দেওয়া হয়। সূত্রের খবর, রিপোর্টে সিআরপিএফ (Crpf)-এর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিআইডি।

১০ এপ্রিল বিধানসভা নির্বাচনের সময় ভোটগ্রহণ কেন্দ্রে গুলি চলে। শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে ঘটনাটি ঘটে। দুদিন পর মামলা দায়ের হয়। এদিনের রিপোর্টে ঘটনায় জড়িত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদের জন্য বার বার ডাকা হলেও তাঁরা আসেননি বলে আদালতকে জানিয়েছে সিআইডি। ১২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন- দিনভর প্রচার, গোয়ায় নয়া রাজনৈতিক ইনিংস শুরু করলেন লিয়েন্ডার

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...