Wednesday, June 17, 2026

মুর্শিদাবাদে মন্ত্রীর উপর হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ১৬

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার উপর আক্রমণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মোট ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আদালতে তোলা হয়। ধৃত ১৬ জনকে চার দিনের জেল হেফাজত রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত সোদপাড়া গ্রামের ৬ জনের। জখম হয়েছিলেন ৬ জন। বুধবার মৃতের পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহা, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-সহ অন্যান্যরা। সেখানেই গ্রামবাসীরা আক্রমণ করেন তাঁদের। প্রত্যক্ষদর্শীদের কয়েক জন জানিয়েছেন, সুব্রতকে মারধরের পাশাপাশি দুই নেতার গাড়ি ঘিরে ইট ছোড়ে দুষ্কৃতীরা। গ্রামবাসীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় তাঁদের। এই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার মোট ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। বৃবস্পতিবার তাদের কোর্টে পেশ করা হলে তাদের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন- দিনভর প্রচার, গোয়ায় নয়া রাজনৈতিক ইনিংস শুরু করলেন লিয়েন্ডার

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...