Saturday, April 4, 2026

স্বরাষ্ট্রসচিবের রাজ্য সফরের দিনেই কোচবিহার সীমান্তে বিএসএফের গুলি, মৃত ৩

Date:

Share post:

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার(cow smuggling) চালানোর সময় বিএসএফের(BSF) গুলিতে প্রাণ গেল তিন সন্দেহভাজন পাচারকারীর। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সিতাই(Sitai) এলাকায়। মৃতদের মধ্যে দুজন বাংলাদেশি ও একজন ভারতীয় বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ সিতাইয়ের চামটা এলাকায় বিএসএফের সঙ্গে সন্দেহভাজন গরুপাচারকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ভারতীয় ও অপর দুইজন বাংলাদেশী৷ ভারতীয় নাগরিক সিতাইয়ের বাসিন্দা। সিতাই থানা জানিয়েছে তার নাম প্রকাশ বর্মন। সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছেছে৷ পুলিশ জানিয়েছে গ্রামের বাসিন্দারা সকালে দেহ পড়ে থাকতে দেখেন ভুট্টার জমিতে । এরপরেই সন্দেহ হয় । পরে তারা জানতে পেরে সীমান্তে রাতে গুলি চালায় বিএসএফ। এরপরেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সিতাইয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়ার দাবি যেহেতু কেন্দ্রীয় সরকার বিএসএফের ক্ষমতা বাড়িয়েছে তাই এধরনের ঘটনা ঘটছে। তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন বাংলাদেশী ও একজন ভারতীয় বলে তারা জানতে পেরেছেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বিএসএফের তরফে কোনরকম বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন:করোনার বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন, প্রকাশ্যে ল্যানসেটের রিপোর্ট

উল্লেখ্য, সীমান্ত ইস্যু নিয়ে বৈঠকের জন্য আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। বেলা সাড়ে ১২টায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে হিডকো ভবনে। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, ডিজি মনোজ মালব্যও। এই বৈঠকে রাজ্যের সমস্ত সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশসুপারকেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, কাঁটা তার লাগানো, সীমান্তের নিরাপত্তা বিষয়, বিএসএফের চেক পোস্ট বাড়ানো, বিএসএফের নতুন ক্যাম্প তৈরির জন্য জমি সংক্রান্ত বিষয় নিয়ে মূলত এই আলোচনা হবে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...