Saturday, April 4, 2026

নতুন মরশুমে নতুন চ‍্যালেঞ্জ নিতে তৈরি হুগো

Date:

Share post:

ঢাকে কাঠি পরে গিয়েছে আইএসএলের ( isl)। ১৯ তারিখ আইএসএলের প্রথম ম‍্যাচে কেরলা ব্লাস্টার্সের ( kerala blasters) মুখোমুখি এটিকে মোহনবাগান ( Atk mohunbagan)। তার আগে প্রস্তুতিতে ব‍্যস্থ বাগান ব্রিগেড।

গতমরশুমে ফাইনালে উঠেও, ট্রফি জয়ের স্বাদ পায়নি হাবাসের দল। তবে নতুন মুরশুমে চ‍্যাম্পিয়ন হতে মরিয়া মোহনবাগান। নতুন মরশুমে দলের শক্তি বাড়াতে রেকর্ড চুক্তিতে মুম্বই সিটি এফসি থেকে ফরাসি মিডফিল্ডার হুগো বৌমোসকে সই করায় এটিকে মোহনবাগান। নতুন দলে এসে নিজের লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন বৌমোস।

এদিন সাক্ষাৎকারে বৌমোস বলেন,” আমি আইএসএলের জন‍্য ১০০ শতাংশ ফোকাসড। প্রতিটি মরশুম আলাদা। আমি এমন দলে যোগ দিয়েছি, যারা উচ্চ পর্যায় যেতে পারে। ব‍্যক্তিগত দিক থেকে আমি আমার সেরাটা দেব। মোহনবাগান গতমরশুমে ফাইনালে পৌঁছে ছিল। কিন্তু চ‍্যাম্পিয়ন হতে পারেনি। তবে চলতি বছর আমরা চ‍্যাম্পিয়ন হওয়ার লক্ষ‍্যেই মাঠে নামছি।”

দ্বিতীয় ম‍্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল।  প্রথমবার ডার্বি খেলতে নামবেন হুগো। ডার্বি নিয়ে হুগো বলেন,” আমি ফুটবল খেলতে চেয়েছিলাম যাতে এই ধরনের আবেগের সঙ্গে মিশতে পারি। আমি ডার্বির গুরুত্ব জানি। ডার্বিতে ভালো ফল করে সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে মাঠ ছাড়তে চাই।”

আরও পড়ুন:Sergio Aguero: হৃদযন্ত্রের সমস্যা দেখা গিয়েছে আগুয়েরোর, অবসর নিতে পারেন তিনি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...