Saturday, June 13, 2026

Maoist Arrest: গ্রেফতার লালগড় আন্দোলনের শীর্ষ মাওবাদী নেতা কিষাণদা

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল তাঁকে, মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১ কোটি! অবশেষে ঝাড়খণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হলেন মাওবাদী নেতা প্রশান্ত বসু ওরফে কিষাণদা এবং তাঁর স্ত্রী শিলা মারান্ডি। এই দুজনকে দীর্ঘদিন ধরে খুঁজছিল একাধিক রাজ্যের পুলিশ।

লালগড় আন্দোলনে যে ইস্টার্ন রিজিওনাল ব্যুরো কাজ করেছিল তার মাথা ছিলেন প্রশান্ত বসু ওরফে কিষাণদা। দীর্ঘদিন নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন কিষাণদা। এক সময়ে MCC-র সর্বভারতীয় সম্পাদক ছিলেন তিনি। তাঁর স্ত্রী শিলা মারান্ডি নিজে কেন্দ্রীয় কমিটির নেত্রী। একাধিকবার চেষ্টা করেও তাঁকে ধরতে পারেনি পুলিশ। তাঁর বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয় মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে। ঝাড়খণ্ড পুলিশ তাঁর মাথার দাম হিসেবে ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করে। অবশেষে শেষরক্ষা হল না। নিজের আত্মগোপন করা স্থান থেকে তাকে গ্রেফতার করা হয় শুক্রবার। তাঁকে গ্রেফতার করার পর ঝাড়খণ্ড পুলিশের সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন- Foreign Liquor Price: হু হু করে কমতে চলেছে বিলিতি মদের দাম!

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...