Wednesday, June 24, 2026

Foreign Liquor Price: হু হু করে কমতে চলেছে বিলিতি মদের দাম!

Date:

Share post:

১৬ নভেম্বর থেকে রাজ্যে (West Bengal) কমতে চলেছে বিলিতি মদের দাম (Foreign Liquor Price)। সামান্য সস্তা হবে বিয়ারও (Beer))। রাজ্য সরকার আবগারি শুল্ক (Excise Duty) কমানোর জন্যই এই দাম কমতে চলেছে।

রাজ্য অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকার আবগারি শুল্কের হার সংশোধন করেছে। ফলে ভারতে উৎপাদিত সমস্ত বিলিতি মদ ও বিয়ারের দাম কমবে রাজ্যে।

আরও পড়ুন: Metro Smart Card: বাড়ছে স্মার্ট কার্ডের খরচ, কত হচ্ছে মূল্য?

এই সিদ্ধান্তের ফলে বিশেষজ্ঞ মহল মনে করছে, বিলিতি মদের দাম এখনকার তুলনায় দাম প্রায় ২৫ শতাংশ কমবে। বোতলের (৭৫০ মিলিলিটার) সর্বোচ্চ ২,০০০ টাকা এমআরপি (MRP) পর্যন্ত দাম ১০০ থেকে ৪৫০ টাকা মতো কমবে। আর ২,২০০-২,৩০০ টাকা এমআরপি-র ক্ষেত্রে দাম ৫০০-৬০০ টাকা পর্যন্ত কমতে পারে। প্রতিটি ক্ষেত্রেই দাম কমবে এমআরপির নিরিখেই।

রয়্যাল স্ট্যাগের (Royal Stag) বর্তমান দাম ৯৮০ টাকা। এই দাম হতে পারে ৭১০ টাকা। রয়্যাল চ্যালেঞ্জের (Royal Challenge) দাম ১,০০০ টাকা। সেই দাম কমে হতে পারে ৭৩০ টাকা ৷ ব্লেন্ডার্স প্রাইডের (Blender’s Pride) এখন দাম রয়েছে ১,৩৫০ টাকা। তা কমে ৯২০ টাকায় আসতে পারে ৷ ম্যাকডয়েল সেলিব্রেশন (McDowell Celebration Rum) রাম ৬৮০ টাকা থেকে কমে হতে পারে ৫৪০ টাকা৷ অ্যান্টি ক্যুইটি ব্লুর (Antiquity Blue) দাম ১,৬১০ টাকা থেকে কমে হতে পারে ১,২০০ টাকা ৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...