Sunday, June 14, 2026

WB School Reopening: স্কুলে আসতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

‘স্কুলে আসতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যাদের ইচ্ছে হবে তারা আসবে।’ স্কুল খোলার আগে পড়ুয়াদের ক্লাসে উপস্থিতি নিয়ে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (West Bengal Education Minister Bratya Basu)। ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল খুলছে (School Reopening)। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা সোমবার থেকে স্কুলে গিয়ে ক্লাস করতে পারবে। করোনা (Coronavirus) পরিস্থিতির মধ্যেই রাজ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রায় ২ বছর পরে খুলছে স্কুল।

রাজ্য সরকার স্কুল খোলার সিদ্ধান্ত ঘোষণা করার পর পড়ুয়াদের একাংশের প্রশ্ন তাদের হাজিরার কী হবে?‌ শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, ‘‌আমাদের দিক থেকে স্কুলে আসতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। যার ইচ্ছে হবে আসবে। যেসব অভিভাবকদের মনে হবে, তাঁরা বাচ্চাকে স্কুলে পাঠাবেন না। কিছু ভীতি কাজ করে। তবে আমরা আমাদের দিক থেকে নিশ্চিত করতে পারি কোভিড (COVID 19) পরিস্থিতিতে পরিকাঠামোর ক্ষেত্রে আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি।’‌

আরও পড়ুন: Kunal Ghosh: রামায়ণ হাতে পুলিশের মুখোমুখি কুণাল, একসঙ্গে ৫টি থানার অফিসারদের জেরা

করোনা পরিস্থিতির মধ্যে স্কুল খোলার বিষয়ে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তা খারিজ করে দিয়েছে আদালত।  হাইকোর্ট জানিয়েছে, আপাতত হস্তক্ষেপ করতে নারাজ তাঁরা। এই জনস্বার্থ মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Srivastava)।

রাজ্যে সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত নবম ও একাদশ শ্রেণি, সাড়ে ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে যেতে হবে। মানতে হবে করোনা বিধি নিষেধ। প্রতিটি স্কুলে স্যানিটাইজেশনের কাজ চলছে জোরকদমে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...