Tuesday, June 23, 2026

Murali Vijay: করোনার টিকা নিতে রাজি নন, ক্রিকেট থেকে সাময়িক সরে দাঁড়ালেন বিজয়

Date:

Share post:

করোনার ( Corona )টিকা না নেওয়ার জন‍্য সাময়িক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তামিলনাড়ু ও ভারতীয় দলের ব্যাটার মুরলী বিজয় (Murali Vijay)। সূত্রের খবর, করোনার টিকা নিতে রাজি নন বিজয়। চান না জৈব বলয়ে থেকে ক্রিকেট খেলতেও। তাই ক্রিকেট থেকেই সাময়িক ভাবে সরে দাঁড়ালেন ভারতীয় এই ক্রিকেটার। করোনার টিকা না নেওয়ার কারণে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচেও খেলতে দেখা যাচ্ছে না তাকে।

ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যকে কঠোর কোভিড-বিধি পালনের নির্দেশ দিয়েছে ভারতীয় বোর্ড। সেই মতো প্রত্যেকটি দলই রয়েছে জৈব বলয় দুর্গে । তবে বিজয় কোনও ভাবেই এর অংশ হতে রাজি নন।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তামিলনাড়ু দলের এক সদস্য বলেন, “এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। টিকা নিতে ও ইতস্তত করছে। বোর্ডের নির্দেশ অনুসারে, প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগে ক্রিকেটারদের জৈব বলয়ে ঢুকে পড়তে হবে। কিন্তু বিজয় তাতে রাজি নয়। তাই তামিলনাড়ুর তরফে ওকে দলে নেওয়া হয়নি।”

কেন টিকা নিতে রাজি নয়, সে ব্যাপারে কিছু খোলসা করেননি বিজয়। কিছুদিন আগে পর্যন্তও ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন বিজয়।

আরও পড়ুন:প্রয়াত ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...