Sunday, June 28, 2026

Gold Mask: সোনার মাস্ক বানিয়ে তাক লাগালেন বজবজের স্বর্ণশিল্পী,জানেন এর দাম কত?

Date:

Share post:

করোনার বাড়বাড়ন্তে লাইফস্টাইলের অবিচ্ছেদ্য অঙ্গ এখন মাস্ক। পোশাকের সঙ্গে রং মিলিয়ে ছোট থেকে বড় সবাই মাস্ক পড়ছেন। মাস্ক এখন ফ্যাশনে ‘ইন’। তবে একশ্রেণির মানুষের কাছে মাস্ক রীতিমত ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে।  তাই চাহিদার কথা মাথায় রেখে বজবজের এক স্বর্ণ কারিগর বানিয়ে ফেলেছেন সোনার মাস্ক(Gold Mask)। ১০৮ গ্রাম ওজনের সোনার মাস্কটির বর্তমান বাজারমূল্য ৫.৭০ লক্ষ টাকা।

আরও পড়ুন:Jagadhatri Puja: মহানবমীতে দর্শনার্থীদের ভিড় চন্দননগরে

দক্ষিণ ২৪ পরগনার বজবজের(BudgeBudge) স্বর্ণ কারিগর,চন্দন দাস এই সোনার মাস্ক তৈরি করেছেন।  কলকাতার এক ব্যবসায়ী এই মাস্কটি কিনেছেন। অভিনব এই মাস্কটি তৈরি করতে সময় লেগেছে ১৫ দিন। মাস্কটির ওজন ১০৮ গ্রাম। চন্দন দাস জানান, করোনাকালে মাস্কই সকলের নিত্যসঙ্গী। তাই মাস্ক বানিয়ে চমক দেওয়ার চেষ্টা করেছেন তিনি। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, সোনার মাস্কটি শুধু পরলে কোনও লাভ হবে না। প্রথমে একটি সার্জিক্যাল মাস্ক পরতে হবে। তার উপরে পরতে হবে সোনার মাস্কটি।।

অভিনব এই সোনার মাস্কটি এখন নেটদুনিয়ায় রীতিমত ভাইরাল। কলকাতার ব্যবসায়ী মাস্কট কিনতেই জনতার রোষের শিকার হতে হয়েছে তাঁকে। নেটাগরিকরা কটাক্ষ করে ওই ব্যবসায়ীকে বলেছেন,  টাকাপয়সা যে রয়েছে তা দেখানোর জন্য সোনার মাস্ক কিনেছেন ওই ব্যবসায়ী। আদৌ সোনার মাস্ক ভাইরাস রুখতে পারবে কিনা, তা নিয়েও সন্দেহপ্রকাশ করেছেন অনেকেই।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...