Sunday, June 28, 2026

Mamata Condemns: মণিপুরে জঙ্গি হামলার তীব্র নিন্দা মমতার, শহিদ পরিবারের প্রতি সমবেদনা

Date:

Share post:

মণিপুর জঙ্গি হামলা। শনিবার, সকালে মায়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় জঙ্গিহানায় নিহত হন অসম রাইফেলসের এক কমান্ডিং অফিসার-সহ ৬ জন। পুলিশ সূত্রের খবর, নিহতদের মধ্যে ওই অফিসারের স্ত্রী এবং সন্তান রয়েছেন। রয়েছেন ওই অফিসারের গাড়ির চালক এবং অসম রাইফেলসের দুই কর্মী। ঘটনার তীব্র নিন্দা করে টুইট (Tweet) করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

আরও পড়ুন-Assam Rifles Convoy Attacked in Manipur: ফের সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত কম্যান্ডিং অফিসার সহ ৬

নিজের টুইটার হ্যান্ডেলের (Twitter Handel) শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, “মণিপুরে ৪৬ অসম রাইফেলসের কনভয়ে জঙ্গিদের জঘন্য হামলার তীব্র নিন্দা করছি। সিও এবং তাঁর পরিবারের সদস্য-সহ পাঁচজন সাহসী সৈনিককে হারিয়ে আমি মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। বিচারের অপেক্ষায় গোটা জাতি!”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...