Saturday, April 4, 2026

Norovirus in Kerala: করোনার মাঝেই এবার নোরোভাইরাসের হানা কেরলে

Date:

Share post:

করোনার (Coronavirus) মাঝেই এবার নোরোভাইরাসের (Norovirus in Kerala) হানা কেরলে। এখনও পর্যন্ত নোরোভাইরাসে ১৩ জন সংক্রমিত হয়েছে সে রাজ্যে। ইতিমধ্যে কেরল সরকার (Kerala Government) এই সংক্রামক ভাইরাস থেকে সতর্ক থাকার বার্তা দিয়েছে।

আরও পড়ুন-Assam Rifles Convoy Attacked in Manipur: ফের সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত কম্যান্ডিং অফিসার সহ ৬

বিজয়ন সরকার শুক্রবার জানিয়েছে, এই নোরো ভাইরাস খুব সংক্রামক। তাই এই অতি সংক্রামক ভাইরাস থেকে সতর্ক হওয়া দরকার। বমি ও ডায়রিয়া আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষা করে নোরোভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তাই সতর্ক থাকতে হবে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Health Minister Veena George) জানান, বর্তমানে উদ্বেগের কারণ নেই। তবে সতর্ক থাকতে হবে। এই হঠাৎ আসা নোরো ভাইরাসের সংক্রমণ থেকে।

স্বাস্থ্য দফতরের (Health Department) কর্তারা জানান, সুপার ক্লোরিনেশনসহ প্রতিরোধমূলক কাজ চলছে। পানীয় জলের উৎসগুলি স্বাস্থ্যকর করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। কেরল সরকারের তরফে জানানো হয়েছে, সঠিক প্রতিরোধ ও চিকিৎসার মাধ্যমে নোরোভাইরাসের সংক্রমণ দ্রুত নিরাময় করা যায়। কেরলের স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই এ বিষয়ে স্বাস্থ্য দফতরের কর্তাদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...