Saturday, May 23, 2026

Air Pollution In Delhi : ২ দিন লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দিল্লিতে লাগামছাড়া বায়ুদূষণ ( Air Pollution In Delhi)। সেই কারণে এবার সুপ্রিম কোর্ট (Supreme Court) দু’দিন লকডাউনের (Lockdown) পরামর্শ দিল কেন্দ্রীয় সরকারকে। একইসঙ্গে সবপক্ষকে নিয়ে কেন্দ্রকে জরুরি ভিত্তিতে বৈঠকের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। শনিবার সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বলে, “লকডাউনের মতো পদক্ষেপ নেওয়ার কথাও ভাবতে পারেন।” এদিন প্রধান বিচারপতি এন ভি রামানা ( N V Ramana) বলেন, প্রয়োজনে দু’দিনের লকডাউন (Lockdown) করা হোক দিল্লিতে।’ সোমবারের মধ্যে সরকারকে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Tripura Violance: সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গেরুয়া সন্ত্রাস অব্যাহত ত্রিপুরায়

দিল্লিতে লাগামছাড়া বায়ু দূষণের কারণে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের প্রশ্ন, “মানুষ বাঁচবে কীভাবে?” কোর্টের বিচারপতিরা কেন্দ্রকে বলেন, “গাড়ি, ধুলো, বাজি থেকেও দূষণ ছড়াচ্ছে। এমন কিছু করুন, যাতে ২-৩ দিনে পরিস্থিতির উন্নতি হয়। সোমবার পর্যন্ত শুনানি স্থগিত রাখলাম, আপনারা ব্যবস্থা নিন।’’

সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়া মাত্রই দিল্লিতে জরুরিভিত্তিতে শনিবারই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia), স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দর জৈন (Satyender Jain), পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Gopal Rai) এবং দিল্লি মুখ্য সচিব (Delhi Chief Secretary)।

প্রায় সপ্তাহখানেক ধরেই দূষণের চাদরে ঢেকে গিয়েছে দিল্লির আকাশ। উল্লেখ্য, এদিন দিল্লির বাতাসের উদ্বেগজনক পরিস্থিতির কথা কেন্দ্রের তরফে আদালতে স্বীকার করে নেওয়া হয়। জানানো হয়, দিল্লির বাতাসে শ্বাস নেওয়া এখন দিনে ২০টি সিগারেট খাওয়ার সমান। এর মধ্যেই পাঞ্জাব সরকারের (Punjab Government) উপর দোষ চাপায় কেন্দ্র। কেন্দ্রের বক্তব্য, ‘আমরা খড় পোড়ানো বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি। গত চার-পাঁচ দিনে যে পরিমাণ বাতাস দূষিত হয়েছে তার মূল কারণ হল এই খড় পোড়ানো। এর উত্তরে প্রধান বিচারপতি বলেন, ‘আপানারা এভাবে কেন দেখাতে চাইছেন যেন কৃষকদের জন্যই দিল্লির বাতাস দূষিত হচ্ছে? আপানার দূষণ রোধে কী ভূমিকা পালন করেছেন? আমি জানতে চাইনা কেন্দ্রের দোষ না রাজ্যের? আপানারা বলুন দূষণ রোধে কী পদক্ষেপ নিচ্ছেন। আর সেটা যেন মাত্র দু-তিন দিনের জন্য না হয়।’

 

কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা (Solicitor General Tushar Mehta) পরিস্থিতি সামাল দিতে বলেন, ‘আমরা কখনই কৃষকদের উপর একমাত্র দোষ চাপাচ্ছি না।’

আরও পড়ুন: Kangana Ranaut: বিতর্কিত মন্তব্যের জের! এবার কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের টিটাগড় থানায়

গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (Graded Response Action Plan) সাব কমিটি ইতিমধ্যে দূষণ থেকে বাঁচতে অ্যাডভাইজরি (Advisory) জারি করেছে। সরকারি এবং বেসরকারি অফিস এবং অন্যান্য সংস্থাকে ৩০ শতাংশ গাড়ির ব্যবহার কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ থেকে বাড়িতে থাকা এবং বাড়ি থেকে কাজের (Work from home) পরামর্শ দিয়েছে। জরুরি অবস্থার অংশ হিসেবে দিল্লিতে ট্রাকের প্রবেশ নিষেধ,  নির্মাণ কাজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
charring nursing homemasterbook ortho probe ramkrishna medical complex rice techno global techno global hospital thakurbari techno techno snu snu

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...