Sunday, June 7, 2026

Weather Forecast:নিম্নচাপের জের, উধাও শীতের আমেজ, ভোরেই বৃষ্টিস্নাত তিলোত্তমা

Date:

Share post:

শুরুতেই নিম্নচাপের জের। মহানগর থেকে উধাও শীতের আমেজ। টানা পাঁচদিনে বাড়ল পাঁচ ডিগ্রি তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাসমত ভোরেই হালকা বৃষ্টিতে ভিজল তিলোত্তমা(Kolkata)। শনিবার কলকাতায় তাপমাত্রা থাকবে ৩০.৮ ডিগ্রি, যা স্বাভাবিকে তুলনায় ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৩ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি।

আরও পড়ুন:Indian Railway: উঠছে ‘স্পেশাল’ তকমা, শীঘ্রই পুরনো ভাড়াতেই ফিরছে রেল

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে(Bay Of Bengal) তৈরি নিম্নচাপ দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব মধ্য আরব সাগরের দিকে যাবে। এটি শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। শক্তিশালী নিম্নচাপ রূপে অবস্থান করতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই দক্ষিনবঙ্গে দেখা দিচ্ছে বৃষ্টি। পাশাপাশি পূবালি হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। রাতের তাপমাত্রাও ৫ ডিগ্রি বেড়েছে।  এর প্রভাবে শনিবার সকালেই হালকা বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া দফতর(Alipore Weather Department)। । হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামানের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যেটি ১১ অক্টোবর, বৃহস্পতিবার সুস্পষ্ট নিম্নচাপের পরিণত হয়েছে। তাই বাংলার উপকূলবর্তী জেলাগুলো যেমন দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টি হবে। জলীয়বাষ্প বেশি থাকার কারণে গরমের অস্বস্তি থাকবে। আগামী শনি ও রবিবার বৃষ্টি হবে আন্দামান উপকূলে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর,দক্ষিণ ২৪ পরগনাতেও। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...