Friday, June 26, 2026

Shivraj Singh Chouhan এর দাবি : গোমূত্র এবং গোবর দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব

Date:

Share post:

যদি ভারতের প্রকৃত অর্থনৈতিক (For stable Economy in India) উন্নতি করতে হয় তাহলে তা একমাত্র গোমূত্র এবং গোবরের (proper utilisation of cowdung & cow urine) উপযুক্ত ব্যবহারের মাধ্যমেই সম্ভব। এমনই মন্তব্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। (Shivraj Singh Chouhan)।

শনিবার ভারতীয় পশু চিকিৎসক সংস্থা আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী একথা বলেন । তিনি বলেন, গরু, গোবর ও গোমূত্রেই লুকিয়ে রয়েছে আর্থিক উন্নতির চাবিকাঠি। তার মতে যদি গরুকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতি সেইসঙ্গে দেশের সার্বিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হয়, তাহলে গোবর এবং গোমূত্রের উপযুক্ত ব্যবহার করতে হবে। কী ভাবে ? সে পথও বলে দিয়েছেন তিনি । মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি বর্তমানে জ্বালানির জন্য কাঠের ব্যবহার কমাতে গোকাষ্ঠই বেশি ব্যবহৃত হচ্ছে। এই কাজে বিশেষজ্ঞদেরও এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তিনি। কীভাবে এর থেকে ক্ষুদ্র কৃষক এবং ব্যবসায়ীরা লাভবান হতে পারেন, সেই রাস্তা খুঁজে বের করতে হবে। সে কাজে তিনি সাধারণ মানুষের পাশাপাশি বিশেষজ্ঞদেরও সাহায্য চেয়েছেন

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...