Monday, April 6, 2026

CPIM Party Office: শাসনে সিপিআইএমের পার্টি অফিস এখন ‘পশুখামার’!

Date:

Share post:

বামেদের পার্টি অফিস এখন আক্ষরিক অর্থেই পশুখামার। সেখানে গাভি চরে। এক সময়ের মজিদ মাস্টারের গড় উত্তর ২৪ পরগনার শাসনে সিপিআইএমের (Cpim) দলীয় কার্যালয় এখন গরুরপালের নিরাপদ আশ্রয়। রাখা আছে গোখাদ্য। শাসনে সিপিআইএমের বারাসত দক্ষিণ লোকাল কমিটির দফতরের পোশাকি নাম অনিল বিশ্বাস স্মৃতি ভবন। ফিকে লাল রঙের সাইনবোর্ডটা এখনও পড়া যায়। ওই ভবনের উদ্বোধন করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। কিন্তু দরজা দিয়ে উঁকি মারলেই চোখে পড়বে একপাশে বিচালির স্তুপ, অন্যদিকে গোবরের ছড়াছড়ি।

দফতরের ভিতরেই রাখা গোখাদ্য। রয়েছে গোবর। স্থানীয় বাসিন্দার কথায়, উড়ত লাল নিশান। বাম আমলে সিপিআইএমের তাবড় নেতারা আসতেন। বিরোধী বলে কেউ ছিল না। আর এখন পুরোটাই উলটো। এখন সিপিআইএমের কোনও নেতা-কর্মী-সমর্থক নেই। দলীয় দফতর খোলার মতো কাউকে পাওয়া যায় না।

আরও পড়ুন:Prosenjit Chatterjee-jeet : বাংলা ছবিতে এই প্রথমবার প্রযোজক জিৎ ,অভিনেতা প্রসেনজিৎ

বারাসত দক্ষিণের সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ অবশ্য দুষেছেন রাজ্যের শাসকদলকে। তাঁর মতে, হামলার কারণেই নাকি ওখানে থাকতে পারেননি স্থানীয় নেতৃত্ব। প্রশাসনও এ বিষয়ে উদ্যোগ নেয়নি। সেই কারণেই পার্টি অফিসগুলি বন্ধ। ফাঁকা বাড়ি পেয়ে কেউ হয়ত গোয়ালঘর হিসেবে ব্যবহার করছেন। তবে, হামলার তত্ত্ব উড়িয়ে স্থানীয় এক তৃণমূল (Tmc) নেতার কটাক্ষ, বিজেপিকে সমর্থন করতে গিয়ে বামশিবির এখন গোয়ালঘরেই পরিণত হয়েছে।

রাজ্যে ফিকে হয়েছে লাল নিশান। ইভিএমে (Evm) শূন্য সিপিআইএমের ফল। এবার তাদের পার্টি অফিসে ঘুঘু না হোক, গরু চড়ছে। এটাকে প্রতীকী বলে কটাক্ষ করছেন অনেকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...