Monday, April 20, 2026

Sonu Sood:রাজনৈতিক কেরিয়ারে পা দিতে চলেছেন সোনু সুদের বোন

Date:

Share post:

রাজনৈতিক জীবনে পা রাখতে চলেছেন অভিনেতা সোনু সুদ(Sonu Sood) । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)সঙ্গে বৈঠকের পর এমনটাই জল্পনা চলছিল রাজনৈতিকমহলে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে সোনু সুদ সাফ জানিয়েছেন, রাজনীতিতে আসার কোনও ইচ্ছাই তাঁর নেই।। তবে নির্বাচনে লড়বেন  তাঁর বোন মালবিকা সুদ। যদিও কোন দলের হয়ে  তিনি নির্বাচলে লড়বেন, সেসবই এখন ধোঁয়াশায়। জানা গিয়েছে আসন্ন পাঞ্জাব নির্বাচনে অংশ নিতে চলেছেন সোনুর বোন মালবিকা সুদ। রবিবার পাঞ্জাবের মোগায় একথা জানান অভিনেতা তথা সমাজকর্মী সোনু সুদ।

আরও পড়ুন:Birthday of Birsa Munda : বিরসা-ভগবান প্রবীর ঘোষ রায়ের কলম

এর আগে আপ(AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন সোনু। তখন থেকেই সোনু সুদের রাজনৈতিক কেরিয়ারে প্রবেশের জল্পনা উঠেছিল। এমনকি রাজনৈতিকমহলের একাংশ বলতে শুরু করে, আপ–এ যোগ দেবেন সোনু। মহারাষ্ট্রে(Maharashtra) তাঁর কাঁধেই দায়িত্ব চাপাতে চান কেজরিওয়াল। কিন্তু এরপরই কেজরিওয়াল জানিয়ে দেন, দিল্লির স্কুল পড়ুয়াদের জন্য প্রকল্প ‘দেশ কা মেন্টর’-এর ব্যান্ড অ্যাম্বাসডর হয়েছেন সোনু সুদ।সেজন্যই একটি বৈঠক করেন দু’জনে।

রবিবার এক সাংবাদিক বৈঠকে সোনু সুদ জানান, রজনৈতিক ময়দানে নামার কোনও ইচ্ছা নেই তাঁর। কিন্তু, তাঁর পরিবার পাঞ্জাবের (Punjab)মানুষের পাশে দাঁড়াতে চায়। অভিনেতা জানিয়েছেন, প্রশাসনিক স্তর থেকে সাধারণকে সাহায্য করতে চায়। আর পরিবারের উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য রাজনীতি করতে চলেছেন মালবিকা।এদিন সোনু বলেন, ‘আমি সবসময় মানুষের পাশে দাঁড়াতে রাজি আছি। যে মঞ্চে কাঁদা ছোঁড়াছুঁড়ি নেই এবং ভাব প্রকাশের স্বাধীনতা আছে, সেই মঞ্চে আমি উপস্থিত থাকতে রাজি। রাজনৈতিক বা অরাজনৈতিক দু’ ক্ষেত্রেই এই দুই শর্তসাপেক্ষে থাকব।’

Related articles

IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের

খারাপ সময় কাটিয়ে অবশেষে ছন্দে ফেললেন বরুণ চক্রবর্তী( Varun Chakaravarthy) আইপিএলে শুরু থেকেই সন্দে ছিলেন না তার ওপর...

ISL: বৃষ্টিতে বেহাল মাঠ, ৩ ঘণ্টার ম্যাচ শেষে জয় পেয়ে শীর্ষে বাগান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে ১-০ গোলে জয় মোহনবাগানের(Mohun bagan), সেই সঙ্গে লিগ শীর্ষে সবুজ মেরুন।  ৯০ মিনিট নয় ...

‘ধর্মগ্রন্থ ছুঁইয়ে ভোট আদায়’, বিজেপির ঘৃণ্য রাজনীতির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেত্রী

ভোট আদায় করতে নোংরা খেলায় নেমেছে বিজেপি। তারই উদাহরণ তুলে কালনা মীরহাটে জনসভার মঞ্চ থেকে বিজেপির ঘৃণ্য রাজনীতির...

‘এ লড়াই আমি লড়ে নেব’, ভবানীপুরের কর্মিসভা থেকে হুঙ্কার মমতার

দিনভর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সেরে বিকেলে নিজের ভবানীপুর বিধানসভায় কর্মিসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডের...