Saturday, April 4, 2026

Babul-Dilip: ‘বঙ্গ রাজনীতির অজন্তা সার্কাস’! দিলীপের ‘ঝুনঝুনি’-র পাল্টা দিলেন বাবুল

Date:

Share post:

আসন্ন কলকাতা পুরভোটে বাবুল সুপ্রিয়কে মেয়র পদের মুখ হিসেবে তুলে ধরতে পারে তৃণমূল। রাজনৈতিক মহলে বর্তমানে এই বিষয়ে জোর চর্চা চলছে। এবার এই প্রসঙ্গে বাবুল সুপ্রিয়কে(Babul Supriyo) কড়া ভাষায় কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাল্টা দিলেন বাবুলও।

মঙ্গলবার সকালে বাবুলকে কড়া ভাষায় কটাক্ষ করে দিলীপ বলেন, ‘তৃণমূল কিছুই করবে না বাবুল সুপ্রিয়কে(Babul Supriyo) নিয়ে। কিছুই দেবে না, শুধু ঝুনঝুনি দেবে’। পাশাপাশি প্রশ্ন তোলেন, ‘কলকাতায় কবে কাজ করেছেন বাবুল? তিনি তো কলকাতার ভোটারও নন।’

দিলীপের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে বেশি দেরী করেননি বাবুল। দিলীপ ঘোষকে ‘বঙ্গ রাজনীতির অজন্তা সার্কাস’ বলে অভিহিত করে বিজেপি-র বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে টেনে বাবুলের কটাক্ষ, ‘সুকান্তর জন্য দুঃখ হয়, যে ওঁকে এই অর্বাচীন ভাঁড়টিকে সঙ্গে নিয়ে ঘুরতে হয়।’ বাবুলের আরও বক্তব্য, ‘আর ওঁর আমাকে নিয়ে এত চিন্তা কেন? কই আমি তো স্বতঃপ্রণোদিত হয়ে ওঁকে নিয়ে কখনও কিছু বলি না!’

আরও পড়ুন- TMC in Tripura: ত্রিপুরার প্রচারে দেব-জুন-সায়নী সহ একঝাঁক তারকা

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...